ঢাকার কেরানীগঞ্জে নার্স, স্টাফ ও র্যাব সদস্যসহ নতুন করে আরও ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের বয়স ২৩ থেকে ৬৬ এর মধ্যে। এখন পর্যন্ত কেরাণীগঞ্জে সর্বোমোট আক্রান্ত ১৭৩ জন। এর মধ্যে মারা গেছেন ৬ জন এবং সুস্থ হয়েছেন ৮ জন।
শুক্রবার (১ মে) রাতে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেন।
নতুন আক্রান্ত ২২ জনের মধ্যে ৭ জনই কেরানীগঞ্জ ক্যাম্পের র্যাব সদস্য। এছাাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স ও একজন স্টাফও রয়েছেন। অন্য আক্রান্তরা হচ্ছেন, আগানগর ইউনিয়নের একজন ইউপি সদস্যসহ জিনিজরা ইউনিয়নে ৩ জন, বাস্তা ইউনিয়নে ২ জন, এরমধ্যে এক বৃদ্ধা গত ২৯ এপ্রিল মারা গেছেন আজকে তার পজিটিভ রিপটে এসেছে। এছাড়াও রোহিতপুর ও কোন্ডা ইউনিয়নে ২ জন করে এবং কালিন্দী, শুভাঢ্যা ও শাক্তা ইউনিয়নে একজন করে পজেটিভ হয়েছেন।
ডা.মীর মোবারক হোসেন জানান, কেরাণীগঞ্জের মানুষগুলো সামাজিক দুরুত্ব মানছেন না। এছাড়া কারো মধ্যে করোনার লক্ষণ দেখা দিলে তারা বিষয়টিকে গোপন রাখেন বলেই প্রতিদিন কেরাণীগঞ্জের মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তিনি জানান, কেরণীগঞ্জবাসীকে করোনা ভাইরাসের বিষয়ে সচেতন হতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে এক বেলা কম খেয়ে হলেও সবাইকে ঘরে থাকতে হবে। তা না হলে অবস্থা আরও ভয়াবহ হবে।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর থেকে প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।
বার্তা বাজার / ডাব্লিও.এস