ময়মনসিংহে করোনা আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় করোনা আক্রান্ত হয়ে আব্দুল খালেক (৬০) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত ১৯ এপ্রিল নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হওয়ায় তিনি নিজ ঘড়ে কোয়ারিন্টাইনে ছিলেন।

শুক্রবার (১ মে) বিকেলে নিজ বাড়িতে ওই বৃদ্ধ মারা যান বলে জানিয়েছেন সিভিল সার্জন এবিএম মসিউল আলম। তিনি জানান, করেনার উপসর্গ থাকায় গত ১৯ এপ্রিল আব্দুল খালেকের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়। এরপর থেকে তিনি মানকোন ইউনিয়নের নিমুরিয়া গ্রামের নিজ বাড়িতে কোয়ারিন্টাইনে ছিলেন। এছাড়াও আব্দুল খালেক নানা শারীরিক সমস্যায় ভোগ ছিলেন।

শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দুই চিকিৎসক ও দুই স্টাফসহ ৪ জনের করোনা পজিটিভ এসেছে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত ১৫০ জন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর