ঢাকার সাভারে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে আনুমানিক এক হাজার অসহায় ও দুঃস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ‘মানবতার খাদ্য উপহার’ হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) বিকালে সাভার সিটি সেন্টারের সামনে এই খাবার বিতরণ করা হয়।

প্রসঙ্গত, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে লকডাউন থাকার কারণে বর্তমানে সাভারে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুঃস্থ জনগণের মধ্যে উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের উদ্যোগে ‘মানবতার ইফতার বাজার’ নামে প্রতিদিন পাঁচশো অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ (শুক্রবার) বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে মানবতার খাদ্য উপহার বিতরণ করা হলো।
এব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, করোনার এই পরিস্থিতিতে যারা খেটে খাওয়া মানুষ, দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগ এই খাবার সামগ্রীর ব্যবস্থা করেছে।

বার্তাবাজারকে তিনি আরো জানান,আমরা চাই যে, সবাই ঐক্যবদ্ধভাবে যদি এগিয়ে আসে তাহলে এই করোনা পরিস্থিতিতে আমরা মানুষের খাবারে ব্যবস্থা করতে পারবো। এতে করে কিছুটা হলেও এই করোনা পরিস্থিতিতে মানুষ কিছুটা হলেও স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে।
বার্তাবাজারকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, এই করোনা পরিস্থিতি সারা বাংলাদেশে যে মহামারির সৃষ্টি করেছে বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী, এরই ধারাবাহিকতায় আপনারা জানেন যে, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনার বিরুদ্ধে ঘোষণা করেছেন যে, যেকোনো মূল্যেই হোক বাংলাদেশের কোনো মানুষই যেন না খেয়ে থাকে না।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আরো নির্দেশনা দিয়েছেন, বাংলাদেশের প্রত্যেকটি কৃষক যাতে তাদের ফসল ঘরে তুলতে পারে এবং এতে করে পরে যাতে খাদ্য সমস্যার সৃষ্টি না হয় সমস্যায় না পড়ে, সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমরা বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মী এব্যাপারে কার্যক্রম পরিচালনা করছি।
অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক সহ ঢাকা জেলা উত্তর এর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ।
কেএ/বার্তাবাজার