ময়মনসিংহ দিবস উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করলো চট্টগ্রামস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতি। শুক্রবার (০১ মে) সকাল ১১টায় ময়মনসিংহ দিবস উপলক্ষে চট্টগ্রামস্থ বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে আয়োজিত গরীব ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বৃহত্তর ময়মনসিংহ সমিতি, চট্টগ্রাম এর সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মাহাবুবর রহমান (বিপিএম, পিপিএম)।
উক্ত কার্যক্রমের আওতায় চট্টগ্রাম নগরীতে করোনার প্রাদুর্ভাবে দরিদ্র ৫০০ (পাঁচশত) পরিবারকে ০৫ কেজি চাল, ০২ কেজি আলু, ০১ কেজি ডাল, ০.৫ কেজি লবন, ০.৫ লিটার সয়াবিন তৈল সহ সর্বমোট ০৯ কেজি খাদ্য দ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হবে।
এসময় সেখানে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সমিতি চট্টগ্রামের মহাসচিব জনাব মোহাম্মদ ওবায়দুল হক আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব দীপক কুমার দত্ত সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগণ।
কেএ/বার্তাবাজার