দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ১৭০ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭৪ জন।
তবে স্বাস্থ্য অধিদফতর বলছে, করোনায় আক্রান্ত আরও প্রায় ৮০০ জন রোগী সুস্থ হওয়ার পথে। এসব রোগীদের শরীরে এখন কোন লক্ষণ বা উপসর্গ নেই।
শুক্রবার (১ মে) নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘আমাদের করোনা আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় ৮০০ জন সুস্থ আছেন। মানে তাদের মধ্যে কোনো লক্ষণ, উপসর্গ নেই। কিন্তু তাদের পরপর দুটি টেস্ট করতে হয়। হয়তো তাদের কারও একটি টেস্ট হয়েছে, আরেকটি হয়নি, এ পর্যায়ে আছে। আবার কারও কারও হয়তো একটিও হয়নি, তবে লক্ষণ নেই। লক্ষণ, উপসর্গ সম্পূর্ণভাবে নিরাময় হওয়ার পরই আমরা পুনরায় টেস্টগুলো করি।’
সুস্থ হওয়ার পথে এই ৮০০ আক্রান্ত ব্যক্তি বাসা ও হাসপাতালে রয়েছেন বলেও জানান নাসিমা সুলতানা।
বার্তা বাজার / ডাব্লিও.এস