আজ কলকাতা থেকে ৭৩ এবং চেন্নাই থেকে ১৬৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছে। তাদের বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউএস-বাংলা এয়ারলাইনস দেশে ফিরিয়ে নিয়ে এসেছে।
শুক্রবার(১ মে) বিকাল ৪টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট তাদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অন্যদিকে চেন্নাই থেকে আসা ইউএস-বাংলার বিশেষ ফ্লাইটি ২টা ৫৫ মিনিটে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেছে বলে বিমানবন্দরের একটি সূত্র নিশ্চিত করেছেন।
ভারত থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে আরও দুইটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফ্লাইটগুলো আগামী ২ ও ৩ মে দিল্লি এবং মুম্বাই শহর থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে আসবে।
বার্তাবাজার/কে.জে.পি