ডবলমুরিং থানা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ফ্রী পুষ্টি বাজার

চট্টগ্রামে ডবলমুরিং থানা ছাত্রলীগের উদ্যোগে আয়োজন করা হয়েছে ফ্রী পুষ্টি বাজার। শুক্রবার (০১ মে) বিকাল তিনটায় ডবলমুরিং থানা ছাত্রলীগের উদ্যোগে নগরীর ২৮ নং পাঠানটুলীওয়ার্ডের ঢেবার পাড় এলাকায় গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে ফ্রী পুষ্টি বাজার শিরোনামে তরল দুধ ও মুরগীর ডিম বিতরণ করা হয়।

ছবি:বার্তাবাজার।

ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম বার্তাবাজারকে বলেন, “রমজানের পবিত্র মাসে প্রায় প্রতি দিনই ডবলমুরিং থানা ছাত্রলীগের উদ্যোগে করোনার প্রাদুর্ভাবে বেকার ও ঘরবন্দী গরীব মানুষের জন্য কিছু না কিছু সাহায্য করার চেষ্টা অব্যাহত রয়েছে।

রমজানের ১ম দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত ডবলমুরিং থানা ছাত্রলীগের পক্ষ হতে ইফতার সামগ্রী, ইফতার, বিরানি ভাত বিতরণের কার্য্যক্রম পালন শেষে আজ গরীব ও দুঃস্থদের মাঝে তরল দুধ ও ডিম বিতরণ করা হয়৷ আজ ১০০টি পরিবারের মাঝে আধা লিটার দুধ ও ৩টি করে ডিম পৌছে দেয়া হয়েছে। এই কার্যক্রম চলমান থাকবে এবং এর পরিসর আরো বাড়ানো হবে।”

ডবলমুরিং থানা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ফ্রী পুষ্টি বাজার কার্য্যক্রমে উপস্থিত ছিলেন, ডবলমুরিং থানার সভাপতি ফরহাদ সায়েম,সাধারন সম্পাদক রাকিব হায়দার, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন,আলী আকবর রাব্বী, মোহাম্মদ আরমান, হেলাল উদ্দীন রিয়াদ, তারেক হাসান বাপ্পী, আলমগীর হায়দার নাদিম, যুগ্ম-সাধারণ সম্পাদক জানে আলম, সৈয়দ সাব্বির, আরিফুল ইসলাম ফরহাদ, সাংগঠনিক সম্পাদক আশীষ সরকার নয়ন, সজিবুর রহমান, আবু কাইসার তুষার, সুলতান মারুফ, নিলয়, লোকমান হোসেন পারভেজ চৌধূরী,রামিন মোনতাসির, শুভ মল্লিক, দিদারুল আলম চৌধুরী দিপু, ইমন সহ প্রমুখ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর