গোপালপুরে ভ্রাম্যমান আদালতে মাটি ব্যবসায়ীর জরিমানা

শুক্রবার দুপুরে টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পৌর এলাকায় সূতী পূর্বপাড়ায় অভিযান চালিয়ে ভেকু দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগে বেলাল হোসেন নামে এক ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস।

সে ডুবাইল গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। স্থানীয়রা জানায়, ব্যবসায়ী বেলাল হোসেন দীর্ঘদিন ধরে ফসলি জমির মালিকদের সাথে চুক্তি করে অবৈধভাবে ভেকুর মাধ্যমে মাটি কেটে বিক্রি করে আসছিল।

খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডবিধির ১৮৬০ ধারা মোতাবেক তাকে দশ হাজার টাকা জরিমানা করেন এবং মাটি কাটা বন্ধ করে দেন। ইউএনও’র উপস্থিতি টের পেয়ে ভেকুচালকসহ অন্যন্যরা পালিয়ে বাঁচে। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর