মাসব্যাপী কর্মসূচির ধারাবাহিকতায় পবিত্র রমজান মাস এর ৭ম দিনে প্রায় এক হাজার মানুষের মাঝে ইফতার হিসেবে ভুনা খিচুড়ি বিতরণ করলেন সাভার উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। শুক্রবার (১ এপ্রিল)) বিকালে সাভার উপজেলা চেয়ারম্যান এর বাসভবনের সামনে একহাজার হতদরিদ্রদের মাঝে এই খাবার বিতরণ করেন তিনি।
গণমাধ্যমকে এসময় মঞ্জুরুল আলম রাজীব জানান, করোনা পরিস্থিতিতে অসহায় এসব হতদরিদ্রদের অন্তত একবেলা খাবার তুলে দিতেই আমার এই উদ্যোগ। মানননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা পালন করছি আমি। করোনা পরিস্থিতিতে এই উদ্যোগ চলমান থাকবে বলেও জানান তিনি।

এই খাবার বিতরণ কালে এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম- সম্পাদক মাসুদ চৌধুরী, সাভার পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রতন সাহা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সফিউল্লাহ সুজন প্রমুখ সহ অন্যরা।
কেএ/বার্তাবাজার