সুস্থ হয়ে বাড়ি ফিরলেন পাকুন্দিয়ার প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি

করোনা ভাইরাস পজেটিভ হওয়ার ২১ দিন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন পাকুন্দিয়ার হোসেন্দি গ্রামের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি আলম মিয়া। আজ (শুক্রবার) বিকেলে তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো : হাসিবুর সাত্তার বার্তা বাজারকে জানান, আলম মিয়াকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছিলো। ২১ দিন পর তার করোনা নেগেটিভ হওয়ায় আজ বিকেলে সুস্থতার মেডিকেল সার্টিফিকেটসহ বাড়িতে পাঠানো হয়।

বার্তা বাজার/ এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর