ঢাকা ছাড়লেন আরও ২১৫ ব্রিটিশ নাগরিক

ঢাকা ছেড়েছেন আরও ২১৫ ব্রিটিশ নাগরিক। একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। এ নিয়ে যুক্তরাজ্যের নাগরিকদের ছয়টি বিশেষ ফ্লাইট ঢাকা ছেড়েছে।

শুক্রবার(১ মে) ফ্লাইটে নয় শিশুসহ যুক্তরাজ্যের ২১৫ জন নাগরিক একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে ঢাকা ছেড়েছেন।

এর আগে যুক্তরাজ্যের এসব নাগরিকদের সিলেট থেকে বিশেষ ফ্লাইটে ঢাকা ফিরিয়ে আনা হয়।

যুক্তরাজ্য তাদের নাগরিকদের দেশে ফেরাতে আজকের পর আরও তিনটি বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করেছে। ফ্লাইটগুলো যথাক্রমে ৩, ৫ এবং ৭ মে ঢাকা ছেড়ে যাবে।

করোনাভাইরাস সংক্রমণের মধ্যে যুক্তরাজ্য এখন পর্যন্ত তাদের নাগরিকদের পাঁচটি দলকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এ পর্যন্ত মোট পাঁচটি বিশেষ ফ্লাইটে যুক্তরাজ্যের ৯৯০ জন নাগরিক দেশে ফিরে গেছেন। আজ যাচ্ছেন আরও ২১৫জন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর