প্রাইভেট পড়ানোর টাকা চাওয়ায় পিটিয়ে আহত করা হয় কূরআনের শিক্ষক মিনহাজ নামের এক কিশোরকে। বুধবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জে এ ঘটনা ঘটলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
পুলিশ জানায়, পার্শ্ববর্তী বাড়ীর আবু বকরের ছোট মেয়ে আফরোজা ও ছেলে রোহানকে আরবী শিক্ষা দিয়ে আসছিল মিনহাজ। সকালে প্রাইভেট পড়ানোর টাকা চাইলে তাকে মিথ্যা অপবাদ দিয়ে গাছের সাথে বেঁধে বাঁশের লাঠি দিয়ে নির্যাতন চালানো হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন।
এদিকে, নির্যাতনের শিকার কিশোররের বাবা বাদী হয়ে মামলা করার পর আবু বকর সিদ্দিক ও আশরাফুল ইসলাম নামে ২ জনকে আটক করেছে পুলিশ।
ভিডিও…
কোরআনের শিক্ষক কিশোরকে গাছে বেঁধে অমানবিক নির্যাতন
কোরআনের শিক্ষক কিশোরকে গাছে বেঁধে অমানবিক নির্যাতনবিস্তারিত জানতে ক্লিক করুনhttp://bartabazar.com/archives/164170
Gepostet von Barta Bazar am Freitag, 1. Mai 2020
বার্তা বাজার/এস.আর