সিরাজগঞ্জ বাল্য বিয়ে দেয়ার চেষ্টা, বন্ধ করলেন এসিল্যান্ড

সারা বিশ্ব যখন করোনা ভাইরাস নিয়ে দিশেহারা, দেশব্যাপী যখন সকল ধরণের সামাজিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, তখনও সিরাজগঞ্জ পৌরসভার মাছুমপুর এলাকায় বাল্য বিয়ের আয়োজন থেমে নেই।

ঠিক তেমনি একটি বাল্যবিয়ে সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এর হস্তক্ষেপে ষষ্ঠ শ্রেনীতে পড়ুয়া ছাত্রীকে বাল্য বিয়ে থেকে রক্ষা করলেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তিনি শুক্রবার বিকালে সিরাজগঞ্জ পৌরসভার মাছুমপুরে কনের বাড়ীতে পৌর ভূমি সহকারী কর্মকর্তাসহ অন্যান্য কর্মচারীদের পাঠান। তখন কনের বাড়ীতে কনে মাছুমপুর এলাকার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী (১২) এর সাথে একই উপজেলার এক যুবক (২৩) এর বিয়ের আয়োজন চলছিল।

কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্ক। কনের পিতাকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পেরে মেয়ের বাল্যবিবাহ বন্ধ করে দেন এবং তার মেয়েকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও উপজেলা ভূমি অফিসের অন্যান্য কর্মচারীবৃন্দ।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর