নান্দাইলে ছাত্রদল নেতা সোহেলের উদ্যোগে ঘরে ঘরে ইফতার বিতরণ

ময়মনসিংহের নান্দাইলে বিএনপির বৈদেশিক সম্পর্ক উন্নয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াসের খান চৌধীর পক্ষ থেকে খারুয়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান সোহেলের ব্যাক্তিগত উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ছাত্রনেতা সোহেল নিজে বাড়ি বাড়ি গিয়ে এই বিতরণ কাজ করেছেন বলে জানা গেছে।

ছাত্রদল নেতা সোহেল জানান, করোনা পরিস্থিতির কারনে এই রমজানে মানুষের মাঝে প্রতিবারের মত আমেজ নেই। বাজারে ইফতারের পসরা নেই। তারচেয়েও বেশি বিপদে পড়েছেন নিম্ন আয়ের কর্মহীন মানুষেরা। তাই নান্দাইলের বিএনপির কান্ডারি ইয়াসের খান চৌধুরীর পক্ষ থেকে আমি নিজ উদ্যোগে মানুষদের মাঝে ইফতার বিতরন করার উদ্যোগ নিয়েছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

জানা যায়, সিদ্দিকুর রহমান সোহেল নিজ হাতে এই ইফতার তৈরী করে সামাজিক দুরুত্ব বজায় রাখার স্বার্থে বাড়ি বাড়ি গিয়ে পৌছে দিয়ে এসেছেন।

এসময় তার সাথে ছিলেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন ভুঁইয়া, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কর্মসূচি প্রণয়ন ও পরিকল্পনা সম্পাদক জাবির হাসান সোহাগ ও ছাত্রদল নেতা ঝুম্মন ভুঁইয়া বিল্লাল।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর