রাজধানীর অভিজাত এলাকা গুলাশানেই করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ পুলিশ সদস্য। সেইসাথে কোয়ারেন্টাইনে আছেন আরও ১২ সদস্য। তাদের সবাইকে পুলিশের তত্বাবধানেই চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন গুলশান ডিপ্লোমেটিক সিকিউরিটি জোনের ডিসি মো.আশরাফুল ইসলাম।
ডিসি আশরাফুল ইসলাম জানান, ভাইরাসটি তো দেখা যায় না, একজন আক্রান্ত হলে অনেকজন আক্রান্ত হওয়ার সম্ভবনা থাকে। তাই এতো জন আক্রান্ত হয়েছে। তাদেরকে আমরা পর্যাপ্ত চিকিৎসা এবং বিশ্রামে রেখেছি।
জানা যায়, আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে কনস্টেবেল , বাবুর্চি ও দুইজন এএসআই রয়েছেন।
সংশ্লিষ্টা বলছেন, পুলিশ সদস্যরা যে হারে করোনায় সংক্রমিত হচ্ছেন তা উদ্বেগজনক। সামনে মাঠ পর্যায়ে পুলিশকে করোনার আরো কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে। পেশাজীবীদের মধ্যে এখন পর্যন্ত একক হিসাবে চিকিৎসকদের পরেই পুলিশেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।
বার্তাবাজার/এসজে