তিতাসে ফসলী জমির উপর দিয়ে ড্রেজারের পানি নিস্কাশনে বাধা দেওয়ায় হামলা: আহত ২

কুমিল্লার তিতাস উপজেলায় ফসলী জমির উপর দিয়ে ড্রেজারের পানি নিস্কাশনে বাদা দেওয়ায় কৃষকের উপর হামলা করেছে বালু ভরাটকারী দুর্বত্তরা। ঘটনাটি ঘটছে আজ শুক্রবার দুপুরে উপজেলার মৌটুপী গ্রামে।

আহতদেরকে স্থানীয়া উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে।স্থানীয় সূত্রে জানা যায়, মৌটুপি গ্রামের হোসেন মিয়া তার জমিতে বালু ভরাটের ড্রেজারের পানি একই গ্রামের কৃষক ফজলু মিয়ার ফসলি জমির উপর দিয়ে নিস্কাশনে বাদা দেয় রবিউল ও বিল্লাল।এসময় হোসেনে ও তার ছেলে কাউছার, সুমন এবং তাদের সহযোগি ইমন,শান্তসহ আরো অজ্ঞাত ৫/৪ জন দেশীয় লাঠি সোটা দিয়ে এলোপাতারী পিটিয়ে গুরতর আহত করে। আহতরা হলো ফজলু মিয়ার ছেলে রবিউল (১৯) ও বিল্লার(২৮)।

এঘটনায় ফজলু মিয়ার স্ত্রী মিনয়ারা বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। এবিষয়ে তিতাস থানার এস আই ইউসুফ বলেন লিখিত অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর