সিরাজগঞ্জে হোম কোয়ারেন্টাইনে রাখার হুমকি দিয়ে চাঁদা দাবি করায় উল্লাপাড়া মডেল থানার এসআই মানিক মিয়াকে ক্লোজ করা হয়েছে।
বুধবার রাতে পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম) ওই এসআইকে ক্লোজের নির্দেশ দেন এবং বৃহস্প্রতিবার সকালে তাকে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই এসআই মানিক মিয়া কয়েক মাস আগে জেলার তাড়াশ থানা থেকে উল্লাপাড়া মডেল থানায় বদলি হন। তিনি বেশ কিছুদিন আগে মেডিক্যাল ছুটি থাকা কালিন তার আগের কর্মস্থল তাড়াশ থানা এলাকায় তালম শিবপাড়া গ্রামের একটি পরিবারকে হোম কোয়ারেন্টাইনে রাখার হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয়।
এ ঘটনার সাথে একজন সংবাদকর্মীও জড়িত রয়েছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার তাকে ক্লোজড করেন। তবে এ ঘটনাটি সত্য কিনা সে বিষয়টি তদন্তে জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।
বার্তা বাজার/এম.সি