যশোর বেনাপোল ভবারবেড় গ্রাম ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আলেয়া খাতুন (৬৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
শুক্রবার (১লা মে)বেলা ৩টার সময় তাকে আটক করা হয়।আকককৃত নারী মাদক ব্যাবসায়ী হলেন,বেনাপোল পৌরসভাধীন
ভবারবেড় গ্রামের মৃত আব্দুর হামিদের স্ত্রী আলেয়া খাতুন (৬৫)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বার্তা বাজারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে (এসআই) জাকির হোসেন,(এএসআই) আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানাধীন ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ নারী মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরো বলেন, আটক নারী মাদক ব্যবসায়ীকে আগামীকাল শনিবার (২রা মে) যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
বার্তা বাজার/এম.সি