হাওরের প্রায় ৭৭ ভাগ ধান কাটা শেষ

হাওরের প্রায় ৭৭ শতাংশ বোরো ধান কাটা হয়ে গেছে। পাকা অবস্থায় রয়েছে ১০ শতাংশ এবং এখনও পাকেনি ১৩ শতাংশ বোরো ধান।

শুক্রবার (০১ মে) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুসারে, ইতোমধ্যে হাওরের প্রায় ৭৭ শতাংশ বোরো ধান কর্তন শেষ হয়েছে। পাকা অবস্থায় রয়েছে ১০ শতাংশ এবং এখনও পাকেনি ১৩ শতাংশ বোরো ধান।’

এছাড়া সারা দেশের ১৬ শতাংশ বোরো ধান ইতোমধ্যে কাটা শেষ হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কিশোরগঞ্জ, নেত্রকোণা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া- এই সাত জেলায় শুধু হাওরে ৪ লাখ ৪৫ হাজার ৩৯৯ হেক্টর জমিতে এবার বোরো ধান আবাদ হয়েছে। এর মধ্যে ৭৭ শতাংশ ধান কাটা শেষ হল।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর