ব্যবসায়ীদের ট্রেনের লাগেজ ভ্যানে কৃষিপণ্য পরিবহন করার আহবান রেলপথ মন্ত্রীর

রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন, আমরা চেষ্টা করতেছি পঞ্চগড় থেকেও যাতে আমাদেরও টমোটো,তরমুজ,অন্যান্য যেগুলো শাক-সবজি ও কৃষি পন্য, আছে সেগুলো যাতে ট্রেনে স্বল্প ভাড়ায় বেশী পণ্য পরিবহন করতে পারি, তার জন্য যারা ব্যবসা করেন সবার কাছে আমি আহবান জানাচ্ছি ।

শুক্রবার (০১ মে) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ চত্তরে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ও দুস্থ্য মানুষদের মাঝে ত্রাণ বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন ।

এসময় তিনি ব্যবসায়ীদের উদ্দ্যোশে আরও বলেন, আমাদের ট্রেনের লাগেজ ভ্যানে আপনারা শাক-সবজি গুলো পরিবহন করে মানুষের সেবা করার জন্য রেল যোগাযোগের নতুন আরেকটি জায়গা উমুক্ত হবে এটা মাননীয় প্রধান মন্ত্রীর বিশেষ নির্দেশন বলে জানান তিনি ।

সেসময়, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট,জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন,পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি প্রমুখ ।

এসময় রেলমন্ত্রী বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ চত্তরে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরন করেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর