করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে বগুড়া জেলাকে লকডাউন ঘোষনা করেছে জেলা প্রসাশক। কিন্তু সেই লকডাউন মানছেনা অনেকেই। তাই ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাত ১০ টা থেকে দেড়টা পর্যন্ত বগুড়ার শেরপুরের গাড়ীদহ বাজারের শিনু এলপিজি ফিলিং স্টেশনের সামনে হাইওয়ে পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা।
এ সময় লকডাউন অমান্য করায় ঢাকা থেকে বগুড়া ও রংপুরগামী ৪ টি বাস এবং ১২ টি মাইক্রোবাসের ড্রাইভারকে যাত্রী পরিবহন করায় সর্বমোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা বলেন, জেলা প্রসাশক জেলাকে লকডাউন ঘোষনা করলেও তা মানছেনা অনেকেই। এই খবর পেয়ে রাতে গাড়ীদহ বাজারের শিনু এলপিজি ফিলিং স্টেশনের সামনে ভ্রাম্যমান আদালত আদালত পরিচালনা করে উক্ত ব্যাক্তিদের জরিমানা করা হয়েছে। যারা লকডাউন মানবেনা তাদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
বার্তা বাজার/এম.সি