শ্রীপুরে তুলার গুদামে আগুন, আহত ৩

করোনা আতঙ্কের মধ্যে গাজীপুরের শ্রীপুরে ভিয়েলাটেক্স লিমিটেডের (ইউনিট-২) তুলার গোডাউনে ভায়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। এঘটনায় ৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (০১ মে) বেলা ১টার দিকে আগুনের এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বিবিএস ক্যাবলের শ্রমিক ফারুক (৫৫), কারখানার দুইজন নিরাপত্তা প্রহরী।

কারখানার ব্যবস্থাপক সারোয়ার হোসেন বলেন, দুপুর ১ টার দিকে কারখানার তুলার গুদামে ধোঁয়া দেখতে পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এসে যোগ দেয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি।

ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আলীমুজ্জামান বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসে ৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর