দেশে সাড়ে চারশো পুলিশ করোনায় আক্রান্ত

দেশে মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকেই পুলিশ বাহিনী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। করোনায় মৃতের জানাজা-দাফন, অনাহারীর ঘরে খাবার পৌঁছে দেয়া ছাড়াও নানাবিধ ভালো কাজের মাধ্যমে প্রসংশা কুঁড়াচ্ছে তারা। এরই মাঝে দেশে ৪ পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

এ বিষয়ে পুলিশের গণমাধ্যম শাখার এআইজি মাসুদ রানা জানান, পুলিশ সদস্য ও তাদের পরিবারের সুরক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা ও নির্দেশনা দেয়া হয়েছে।

সারা বিশ্বের এই ভয়াবহ দুর্যোগে এই পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশেই আক্রান্ত হয়েছেন ৩০০ জনের মত পুলিশ সদস্য। তাছাড়াও ঢাকার বাইরে বিভিন্ন রেঞ্জে আক্রান্তসহ দেশে মোট করোনা আক্রান্ত পুলিশের সংখ্যা এখন চারশো’ জনেরও বেশি।

শুক্রবার (১ মে) করোনায় আক্রান্ত হয়ে পুলিশের বিশেষ বাহিনীর উপ-পরিদর্শক নাজির উদ্দিন মারা যান। গত ২৫ এপ্রিল তার করোনা পজিটিভ ধরা পড়ে। তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এএসআই নাজিরের গ্রামের বাড়ি পাবনা জেলার কাজিটোলা গ্রামে।

নাজির উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়ে পুলিশের গণমাধ্যম শাখার এআইজি মাসুদ রানা জানান, করোনা সংকটে কর্মরত পুলিশ সদস্যদের নিরাপত্তায় পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা নেয়া হয়েছে। একইসাথে পুলিশ সদস্যদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে কর্তব্য পালনের আহ্বান জানান তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর