মুন্সীগঞ্জের গজারিয়া নতুন করে দুই চিকিৎসকের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ জন কর্মকর্তা-কর্মচারীসহ মোট ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
শুক্রবার (০১ মে) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাসলিম আনাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল রাতে আইইডিসিআর থেকে ফোন করে তাকে বিষয়টি জানানো হয়েছে। এ নিয়ে উপজেলাটিতে মোট ১২ জন করোনা রোগী শনাক্ত হলো তারমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
এ ছাড়া গত কয়েকদিন আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়াটারে বসবাস করা এক সিনিয়র স্টাফ নার্সের কলেজ পড়ুয়া মেয়েও করোনায় আক্রান্ত হয়।
বার্তাবাজার/এমকে