মুক্তিপণ না দেয়ায় রোহিঙ্গা অপহরণকারীদেরর হাতে যুবক খুন

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে এক যুবক নিহত হয়েছে। অভিযোগ উঠেছে ওই যুবককে তারা কিডন্যাপ করেছিল। মুক্তিপণ না পাওয়ার কারণেই হত্যা করেছে। শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং পাহাড়ি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত নিহত যুবকের নাম আক্তাররুল্লাহ। সে মৌলভী আবুল কাছিমের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ বলেছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পাহাড়ি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, রোহিঙ্গা সন্ত্রাসীরা আকতারুল্লাহসহ ৩ জনকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছিল। পুলিশ বাকি অপহৃতদের উদ্ধারের তৎপরতা চালাচ্ছে।

স্থানীয় শামসুদ্দিন বলেন, গত মঙ্গলবার রাত ৯টার দিকে হোয়াইক্যং মিনাবাজার পশ্চিম ঘোনার ক্ষেতখামার থেকে সশস্ত্র রোহিঙ্গারা এসে ৩ গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায়। এরপর একজনের মরদেহ উদ্ধার হলো। বাকি দুজনের এখনও খোঁজ মেলেনি।

বারতাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর