করোনা আক্রান্তরা অপরাধী না: ডা. নাসিমা

‘দেশে করোনা ভাইরাসে যারা আক্রান্ত হচ্ছেন তারা কেউ অপরাধী না। আক্রান্ত রোগী ও পরিবারকে কেউ হেয় করে দেখবেন না’ বলে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, আমাদের কাছে খবর এসেছে দেশের অনেক জায়গায় করোনা ভাইরাসে আক্রান্তদেরকে সামাজিকভাবে হেয় করা হচ্ছে। তাদের পরিবারকে অসন্মান করা হচ্ছে। যা সুস্থ বিবেক বুদ্ধি সম্পন্ন কারো দ্বারা সম্ভব নয়। তারা কেউ অপরাধী না। তাদেরকে সামাজিক দুরত্ব বজায় রেখে সাহস দিন। আপনাদের অনুপ্রেরণাই পারে তাদেরকে সুস্থ করতে তুলতে।

ডা. নাসিমা আরও বলেন, আজ তারা আক্রান্ত হয়েছে বলে যারা অপমান করছেন কাল তারাও আক্রান্ত হতে পারেন। কারন স্বাস্থবিধি না মেনে চলার কারণে সবাই এখনও ঝূঁকিতেই আছেন।

তিনি জানান, দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৫৭১ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০২ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৩১ জনে। মোট মৃত্যু হয়েছে ১৭০ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১৪ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১৭৪ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর