একদিনে মৃত ২ জনের বিষয়ে যা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর

দেশে গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা সাম্প্রতিক দিনগুলোর তুলনায় কমেছে। এদিন ০২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০১ মে) দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা জানান, গত ২৪ ঘন্টায় করোনায় মারা যাওয়া দুইজনের মাঝে একজন নারী ও একজন পুরুষ। একজনের বসবাস ঢাকায় আরেকজন ঢাকার বাইরের বাসিন্দা। তাদের মধ্যে একজনের বয়স ৬০ বছরের বেশি অপরজনের বয়স ৫১ থেকে ৬০ এর মাঝে।

তিনি আরও জানান, দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৫৭১ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০২ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৩৮ জনের। মোট মৃত্যু হয়েছে ১৭০ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১৪ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১৭৪ জন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৬৪ জন। মৃত্যু হয়েছে ০৫ জনের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর