শেরপুরে সাংবাদিক আইয়ুব আলীর পিতার মৃত্যু বিভিন্ন মহলের শোক

জাতীয় অনলাইন প্রেসক্লাব শেরপুর শাখার উপদেষ্টা ও শেরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক আইয়ুব আলীর পিতা মো. শহিদুর রহমান আর নেই। শুক্রবার (১ মে) ভোররাত সাড়ে ৩টার দিকে তিনি উপজেলার সাধুবাড়ী গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি দীর্ঘদিন যাবত দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা সাধুবাড়ীস্থ নিজ বাসভবনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।

এদিকে জাতীয় অনলাইন প্রেসক্লাব শেরপুর শাখার উপদেষ্টা ও শেরপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়ার শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে। বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সমবেদনা জ্ঞাপন করেন জাতীয় অনলাইন প্রেসক্লাব শেরপুর উপজেলা শাখার উপদেষ্টা শেরপুর উপজেলা যুবলীগ সভাপতি তারিকুল ইসলাম তারেক ও জাতীয় অনলাইন প্রেসক্লাব শেরপুর উপজেলা শাখার আইন উপদেষ্টা শেরপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি খায়রুল বাশার সোহাগ।

শেরপুর প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ওজাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছেন। এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর