শেরপুওে ট্রাকের চাকায় রাখা ১৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করল পুলিশ

করোনা ভাইরাস সংক্রমণে সারাদেশ যখন আতংকিত তখন থেমে নেই মাদক ব্যবসায়ীরা। বগুড়ার শেরপুরে ট্রাকের অতিরিক্ত চাকার ভিতরে অভিনব কায়দায় পাচারকালে ১৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। ৩০ এপ্রিল বৃহস্পতিবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার সীমাবাড়ী এলাকা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঢাকাগামী একটি পণ্য বোঝাই ট্রাকের সঙ্গে থাকা একটি অতিরিক্ত চাকা মহাসড়কে খুলে পড়ে। মহাসড়কে সেসময় টহলরত পুলিশ ডিউটিতে থাকায় অজ্ঞাতনামা ঐ ট্রাকটি পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত চলে যায়। পুলিশ রাস্তায় পরে থাকা চাকাটি উদ্ধার করতে গিয়ে সেখানে তারা টায়ারের কিছু অংশ কাটা লক্ষ্য করে, পরে সেই চাকার কাটা অংশটি একটু বড় করে ফাড়লে চাকাটির ভিতরে ফেন্সিডিলের বোতল দেখতে পায় তারা । এসময় চাকাটির ভিতর থেকে ১৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, ধারনা করা হচ্ছে শেরপুর উপজেলার সীমাবাড়িতে পুলিশের চেকপোষ্ট বসানো ছিল, সেখানে তল্লাসীর সময় ধরা পরার ভয়ে মাদক কারবারীরা চাকাটি ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে মাদক ব্যবসায়ীদেও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর