সিরাজদিখানে ৩ নার্সসহ ৯ জনের করোনা শনাক্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিন নার্সসহ নতুন করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এ উপজেলায় ২৩ জনের করোনা শনাক্ত হল।

আজ দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার একদিনে নতুন করে এ উপজেলায় ৯ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে তিনজন রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স বাকী ৬ জনের মধ্যে ৪ জন পুরুষ ২ জন নারী।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর