করোনা নিয়ে মাগুরা-ঝিনাইদহের পরস্পর চাপা ক্ষোভ

ঝিনাইদহ জেলায় করোনার ‘মারাত্মক বিস্তার’ হয়েছে বলে এক গণবিজ্ঞপ্তি জারি করেছে মাগুরার জেলা প্রশাসক। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মাগুরা জেলা প্রশাসক আশরাফুল আলম সাক্ষরিত এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়। কিন্তু ঝিনাইদহের স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসন মাগুরার ডিসির এই দাবীকে উড়িয়ে দিয়ে বলছেন, ‘মাত্র ২১ জন আক্রান্ত হয়েছে যা মারাত্মক বলা যাচ্ছে না। আগামীতে আক্রান্ত হলে তখন হয়তো বলা যাবে’।

মাগুরা থেকে দেয়া গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘মাগুরার সীমান্তবর্তী জেলা নড়াইল, যশোর ও ঝিনাইদহে কোভিড-১৯ এর মারাত্মক বিস্তার লক্ষ্য করা যাচ্ছে। জেলার সীমান্তবর্তী সব যোগাযোগ সড়ক বন্ধ আছে। এ জেলা অতি উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে আছে।’

এক জেলা থেকে আরেক জেলা সম্পর্কে এমন বিজ্ঞপ্তি প্রকাশ করার ঝিনাইদহের মানুষজনের মনে চাপা ক্ষোপ লক্ষ্য করা যাচ্ছে।

এ ব্যাপারে মাগুরা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আশরাফুল আলম বলেন, ‘মাগুরার লোকজনকে ঘরে রাখার জন্য এমনটি বলা হয়েছে। বিষয়টি আমাদের, আপনাদের না।’

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, ২১ জন আক্রান্ত হয়েছে এটা মারাত্মক বিস্তার বলা যাচ্ছে না। আগামীতে যদি আক্রান্তের সংখ্যা আরও বাড়ে সেক্ষেত্রে বলা যাবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর