ময়মনসিংহে পরিবহন চাঁদাবাজ চক্রের ৬ সদস্য আটক

ময়মনসিংহে পরিবহন চাঁদাবাজ চক্রের ৬ সদস্যকে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দিঘারকান্দা বাইপাস মোড় হতে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (১ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ।

আটককৃতরা হলেন, আব্দুল মান্নান (২২), মো. বাবু (২৯), শফিকুল ইসলাম রাজা (২৪), নাহিদ মিয়া (১৮), মানিক মিয়া (৩৫), ইউনুস আলী (৫৫)।

ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, লকডাউন উপেক্ষা করে গার্মেন্টস কর্মীসহ বিভিন্ন শ্রমজীবীরা যখন পায়ে হেঁটে ঢাকা যাওয়ার চেষ্টা করছে। এক শ্রেনীর সুবিধাবাদীরা এই সুযোগে গার্মেন্টস কর্মীদের ঢাকা পাঠানোর নাম করে পুলিশের নামে মহাসড়কে বিভিন্ন পয়েন্টে পরিবহন হতে চাঁদা আদায় করে। বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে জেলা গোয়েন্দা শাখাকে উক্ত চাঁদাবাজ কারীদের গ্রেপ্তারের নির্দেশ দেন। এসআই দেবাশীষ সাহা’র নেতৃত্বে একটি টিম ছদ্মবেশে দিঘারকান্দা বাইপাস মোড় হতে চাঁদা আদায় করা কালে হাতেনাতে ৬ চাঁদাবাজকে গ্রেপ্তার করে।

তিনি আরো বলেন, তারা বিভিন্ন গাড়ীতে যাত্রী উঠিয়ে দিবে বলে গাড়ীর চালকদের নিকট হইতে চাঁদা আদায় করে আসছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর