মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় সফলতা দেখিয়েছে মালয়েশিয়া। আগামী ৪মে থেকে সব স্বাভাবিক হয়ে যাছে দেশটির। শুক্রবার (১ মে) শ্রম দিবস উপলক্ষে দেশটির প্রধানমন্ত্রী তান সেরি মহিউদ্দিন ইয়াসিন জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এই ঘোষণা দিয়েছেন।
তান সেরি মহিউদ্দিন ইয়াসিন বলেন, আমরা এই মহামারি রুখে দেয়ায় সফল হয়েছি। দেশে বর্তমানে মানুষের চলাচল নিয়ন্ত্রন করা হচ্ছে, যা চলবে ১২ মে পর্যন্ত। তবে এর মাঝে বেশি ভিড় সম্পন্ন স্থানগুলো বাদে বাকি সব ব্যবসা প্রতিষ্ঠান খোলে দেয়ার নির্দেশ দেয়া হবে।
তিনি বলেন, প্রায় সব অর্থনৈতিক ক্ষেত্র এবং ব্যবসায়িক কার্যক্রমকে ৪ মে থেকে শর্ত ও অপারেটিং পদ্ধতি সাপেক্ষে ব্যবসা পুনরায় চালু করার অনুমতি দেওয়া হবে।
বার্তাবাজার/এসজে