মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মেহেরপুরে আনসার ও (ভিডিপি) গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা আনসার ব্যারাক প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৩শ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ফিরাতুল ইসলাম,মুজিবনগর উপজেলা কমান্ডার মিরাজুল ইসলাম,মেহেরপুর সদর উপজেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষক ফেরদৌসী বানু প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর