একশ’ প‌রিবার‌কে সব‌জি দিলো ফেসবুক গ্রুপ ‘‘কেজি গ্যাংস’’

ফেইসবু‌কে কে‌জি গ‌্যাংস নামে পাব‌লিক গ্রুপ খু‌লে সেই গ্রু‌পের সদস‌্যরা মি‌লে খাদ‌্য সহায়তা হি‌সে‌বে একশ’ দুস্থ প‌রিবার‌কে বা‌ড়ি বা‌ড়ি গি‌য়ে সব‌জি উপহার দি‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (৩০ এ‌প্রিল) রাতে কু‌ড়িগ্রাম জেলা শহ‌রের পৌর এলাকায় এসব সব‌জি বিতরণ ক‌রেন গ্রু‌পের ক‌য়েকজন সদস‌্য।

বিতরণকৃত সব‌জির প‌্যা‌কেটে ছিল পটল ৫০০ গ্রাম , করলা ৫০০ গ্রাম এবং পুই শাক ৫০০ গ্রাম ।

কে‌জি গ‌্যাংস গ্রু‌পের সদস‌্য ও কু‌ড়িগ্রাম জেলা ছাত্রলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক স‌ফিকুল ইসলাম সা‌কিব জানান, আমাদের এই গ্রুপটি মূলত খোলা হ‌য়ে‌ছে বি‌ভিন্ন প্রকৃ‌তিক দু‌র্যো‌গে দুস্থ মানুষ‌দের সহায়তার উ‌দ্দে‌শ্যে। এটা সম্পুর্ণ অরাজ‌নৈ‌তিক এক‌টি গ্রুপ যারা শুধুমাত্র মান‌বিক সহায়তায় এ‌গি‌য়ে আস‌বেন। সেই ধারাবা‌হিকতায় আমরা ক‌য়েকজন মি‌লে আজ প্রথম একশ’ প‌রিবার‌কে সাহা‌য্যের মধ‌্য দি‌য়ে যাত্রা শুরু করলাম। ইনশাআল্লাহ আগামী‌তে আবার সবার প্রচেষ্টায় আরও ভালো কিছু হবে।

অসহায় মানুষ‌দের খাদ‌্য সহায়তায় এ‌গি‌য়ে আসার জন‌্য গ্রু‌পের সকল সদস‌্যদের ধন্যবাদ জা‌নি‌য়ে সা‌কিব ব‌লেন, ‘ ক‌রোনা প‌রি‌স্থি‌তি‌তে অ‌নেক শ্রমজীবী মানুষ কর্মহীন হ‌য়ে খাদ‌্য ক‌ষ্টে র‌য়ে‌ছেন। তা‌দের জন‌্য আমা‌দের এই ক্ষুদ্র প্রয়াস। আগামী এক সপ্তা‌হের ম‌ধ্যে আরও বড় প‌রিস‌রে দুস্থ ও অসহায় মানুষ‌দের সহায়তা করা হ‌বে।’

সব‌জি বিতর‌ণে গ্রু‌পের অপর সদস‌্য আ‌শিক ও রমজান উপ‌স্থিত ছি‌লেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর