যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বিএনপি নেত্রী রাশেদা আহমেদ মুন (৪৬)। দীর্ঘ প্রায় চার সপ্তাহ লং আইলান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ১৯৩ প্রবাসী বাংলাদেশির প্রাণ গেল করোনা মহামারিতে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রাশেদা মুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতালের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির কর্মকর্তারা এ সংবাদ নিশ্চিত করেছেন।
নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে বসবাসরত পাবনার সন্তান মুন ছিলেন বিএনপির সকল অনুষ্ঠানের প্রিয়মুখ। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন।
বার্তাবাজার/এমকে