মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের উৎপত্তি চীনের ল্যাবরেটরী থেকে বলে আবারও জোর দাবী জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাইরাসটিকে ‘মানবসৃষ্ট বা জেনেটিকভাবে পরিবর্তিত’ নয় বলে আখ্যায়িত করা মার্কিন গোয়েন্দাদের দাবীকে উড়িয়ে দিয়েছেন ট্রাম। আবার ট্রাম্পের এমন অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবী করছে চীন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) হোয়াইট হাউজে এক সংবাদ সন্মেলনে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি এমন কিছু দেখেছেন যা থেকে নিশ্চিত হয়েছেন যে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকেই এই ভাইরাসের উৎপত্তি।
ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিন্দা জানিয়ে বলেন, তাদের লজ্জা হওয়া উচিত কারণ তারা চীনের চাটুকারিতা করে যাচ্ছে।
সাংবাদিকদের তিনি আরও বলেন, “তারা (চীন) ভুল করেছে, নাকি এটি ভুল করে শুরু হয়ে যাওয়ার পর তারা ভুল পদক্ষেপ নিয়েছে নাকি কেউ উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু করেছে, তা আমরা জানি না।”
বার্তাবাজার/এসজে