বিশ্বে করোনা থেকে সুস্থ হলেন ১০ লক্ষাধিক মানুষ

মহামারি করোনা থেকে সারা বিশ্বে সুস্থ হয়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে এমন তথ্যই বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশ করা হয়েছে। তাদের দেয়া তথ্যমতে সারা বিশ্বে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩২ লাখ ৫৬ হাজার ৮৪৬ জন মানুষ। সেখান থেকে প্রতি তিনজন আক্রান্তের মাঝে একজন সুস্থ হয়েছে।

তবে আক্রান্ত হয়েছেন এমন অনেক মানুষকে করোনা ভাইরাস পরীক্ষার আওতায় আনা যায়নি। পরিসংখ্যানে শুধু শনাক্ত রোগীরা স্থান পেয়েছেন। সেক্ষেত্রে সুস্থ মানুষের সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হলে মৃত্যুর হার ১ শতাংশের কাছাকাছি। তবে যেসব দেশে কেবল শক্তিশালী উপসর্গ বিশিষ্ট রোগীদের পরীক্ষা করা হচ্ছে, সাধারণত সেসব দেশে মৃত্যুর হার ১ শতাংশের বেশি।

বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৩২ লাখ ৫৬ হাজার ৮৪৬। তাদের মধ্যে মারা গেছেন ২ লাখ ৩৩ হাজার ৩৮৮ জন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর