নীলফামারীতে করোনায় আক্রান্ত নমুনা সংগ্রহকারী স্বাস্থ্যকর্মী

নীলফামারীতে এক নমুনা সংগ্রহকারী স্বাস্থ্যকর্মীসহ দুইজন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় এ নিয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ জনে। ইতোমধ্যে আইসোলেশন ওয়ার্ড থেকে ৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় দুজনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন।

সিভিল সার্জন বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা পরীক্ষা কেন্দ্র থেকে নীলফামারী জেলায় দুইজন করোনা শনাক্ত হয়েছে বলে রির্পোট পাওয়া গেছে। এদের একজন ঢাকাফেরত শ্রমিক ও জেলা সদরের কুন্দুপুকুর ইউনিয়নের বাসিন্দা, তার বয়স ২০ বছর।

অপরজন ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব সহকারী ও করোনা নমুনা সংগ্রহকারী, তার বয়স ৪৪ বছর। নতুন আক্রান্ত দুইজনকে জেলা সদরের জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর