পেলের কিশোরগঞ্জের ফুটবলার বন্ধু চুনি গোস্বামী আর নেই

ফুটবলের রাজা পেলের একজন বাঙালি বন্ধুও ছিলেন। আজ তিনি মারা গিয়েছেন। ভারত জাতীয় ফুটবল দলে খেলা চুনি গোস্বামী কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের গোঁসাই পাড়া গ্রামের অধিবাসী ছিলেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কলকাতার একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইহলোক ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, চুনি গোস্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ৮২ বছর বয়সী এই কীর্তিমানের মৃত্যু সংবাদে শোকের ছায়া ক্রীড়া জগৎসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের মধ্যে।

চুনির মূল নাম সুবিমল গোস্বামী। তবে পরিচিত মহলে তিনি চুনি গোস্বামী নামে পরিচিত ছিলেন। ১৯৩৮ সালের ১৫ জানুয়ারি অবিভক্ত বাংলার ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহকুমার সদরের যশোদল গোঁসাই পাড়া গ্রামের সম্ভ্রান্ত গোস্বামী পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর