গত ২৪ ঘণ্টায় গাজীপুরে নতুন করোনা শনাক্ত রোগী নেই

গাজীপুরে প্রাণঘাতী করোনাভাইরাসে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ সর্বশেষ ৩৩২ জন আক্রান্ত হয়েছেন। তবে এ জেলায় নতুন করে কোনও রোগী করোনা আক্রান্ত হয়নি। জেলায় এ পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০১ এপ্রিল) সকালে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়। এতে গত ২৯ এপ্রিল ঢাকায় পাঠানো নমুনার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে জেলার ৫ টি উপজেলার কোথাও কোন করোনা পজিটিভ ধরা পরেনি।

এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ১১৪ জন, কালীগঞ্জ উপজেলায় ৯১ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ৩৪ জন এবং শ্রীপুর উপজেলায় ২৩ জনের করোনা পজিটিভ হয়েছে। এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ২৭৪৯ জনের। গত ২৪ ঘন্টায় নতুন পাঠানো হয়েছিল ৭১ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর