রাঙ্গামাটি ছাড়া ৬৩ জেলায় করোনার সংক্রমণ

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশের ৬৪ জেলের মধ্যে ৬৩ জেলায় সংক্রমণ ছড়িয়েছে। শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলাতে এখনো করোনায় আক্রান্ত কেউ শনাক্ত হয়নি।

দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা সিটিতে ৫৪ দশমিক ৩৯ শতাংশ অর্থাৎ তিন হাজার ৭৫১ জন। জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জে ৯২৩ জন।

শুক্রবার (০১ মে) সকালে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য উঠে আসে।

আইইডিসিআরের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত দেশে মৃত্যুর সংখ্যা হয়েছে ১৬৮ জনের। বয়স বিভাজনের ক্ষেত্রে দেখা যায়, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ৬০ বছর বয়সের ঊর্ধ্বে শতকরা ৪২ শতাংশ ব্যক্তির। তারপর ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৭ শতাংশ ব্যক্তির। সবচেয়ে কম মৃত্যু হয়েছে ১০ বছরের নিচে শিশুদের দুই শতাংশ। মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৭৩ শতাংশ, নারী ২৭ শতাংশ।

আইইডিসিআর সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগে মোট আক্রান্তের ২৮ দশমিক ৮৯ শতাংশ অর্থাৎ ১ হাজার ৯৯২ জন। এর মধ্যে ঢাকা জেলায় ৯৯, গাজীপুর ৩৩২, কিশোরগঞ্জ ২০০, মাদারীপুর ৩৮, মানিকগঞ্জ ২১, নারায়ণগঞ্জ ৯২৩, মুন্সিগঞ্জ ১১০, নরসিংদী ১৪৫, রাজবাড়ী ১৭, ফরিদপুর ১২, টাঙ্গাইল ২৮, শরীয়তপুর ৩০ ও গোপালগঞ্জে ৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর