যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু প্রায় ৬৪ হাজার

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মৃত্যুর সংখ্যা ৬৩ হাজার ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৯৫ হাজার ২১০ এবং মারা গেছে ৬৩ হাজার ৮৬১ জন। ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৫৫ হাজার ৭৩৭ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৮২৯। অপরদিকে একদিনেই মারা গেছে ২ হাজার ২০১ জন।

বর্তমানে বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের ধারে-কাছে নেই কোনো দেশ।

যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৮ লাখ ৭৯ হাজার ২৫টি। তবে এখনও আশঙ্কাজনক অবস্থায় আছে ১৫ হাজার ২২৬ জন। দেশটিতে করোনায় সবচেয়ে বিপর্যস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য। অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় সেখানে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি।

নিউইয়র্কে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৮৩৯। অপরদিকে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৩ হাজার ৭৮০ জন। সেখানে করোনার অ্যাক্টিভ কেস ২ লাখ ৩৭ হাজার ৬৫৪টি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর