মায়ের পর ছেলেও করোনা শনাক্ত

সুনামগঞ্জের ধর্মপাশায় প্রাণঘাতী করোনাভাইরাসে মায়ের পর এবার ছেলেরও করোনা পজেটিভ পাওয়া গেছে। ওই নারীর পরিবারের নমুনা পরীক্ষার ফলাফল ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পাঠানো হলে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে তার ছেলের করোনা পজেটিভ পাওয়া যায়।

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে সুনামগঞ্জ জেলায় মোট মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৯ জন।

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দেয়া অনুযায়ী, গত মঙ্গলবার পাঁচটি ধাপে এ উপজেলা থেকে মোট ৪৩ জন রোগীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হলে ওই নারীসহ আরও একজনের করোনা শনাক্ত হয়। ওই নারী কিছুদিন আগে নারায়ণগঞ্জ থেকে ফেরায় তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পাঠালে বৃহস্পতিবার রাতে ছেলের করোনা শনাক্ত হয়। তবে তার স্বামীর রিপোর্ট নেগেটিভ এসেছে।

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ঝন্টু সরকার এ তথ্য নিশ্চিত করে জানান, মায়ের পর ছেলের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। তাকেও আমরা আইসোলেশনে নিয়ে আসবো।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর