প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৩ লাখ। এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা ৩৩ লাখ ৮ হাজার ২৩৩ জন।
শুক্রবার (০১ মে) পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ লাখ ৩৪ হাজার ১০৫ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৯ হাজার ১৮২ জন।
বর্তমানে ভাইরাসটির সংক্রমণ রয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৭৫৪ জনের মধ্যে। এদের মধ্যে ১৯ লাখ ৮৩ হাজার ৮১০ জনের সংক্রমণ মৃদু এবং ৫০ হাজার ৯৪৪ জনের অবস্থা গুরুতর। ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রে শনাক্তকৃত রোগীর সংখ্যা ১০ লাখ ৯৫ হাজার ২৩ জন এবং মারা গেছেন ৬৩ হাজার ৮৫৬ জন।
বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৭ হাজার ৬৬৭ জনের শরীরে। এদের মধ্যে মারা গেছেন ১৬৮ জন এবং সুস্থ হয়েছেন ১৬০ জন।
বার্তাবাজার/এমকে