ভারতকে হারানো ম্যাচের ব্যাট নিলামে তুলছেন নাইম শেখ

করোনার কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসছেন ক্রিকেটাররা। তারই ধারাবাহিকতায় এবার তরুণ বাঁহাতি ব্যাটসম্যান নাইম শেখও নিলামে তুলতে যাচ্ছেন স্মারক।

গত বছর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। এখনো পর্যন্ত খেলেছেন ৬ টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে ম্যাচ। আন্তর্জাতিক অঙ্গনে মাত্রই পা দেওয়া নাইমের অর্জনে বড় করে লেখা আছে ভারতের বিপক্ষে নাগপুরে তৃতীয় টি-টোয়েন্টিতে ৪৮ বলে খেলা ৮১ রানের ইনিংসটি।

মানবতার সেবায় এগিয়ে আসা নাইম ঐ ম্যাচে ব্যবহার করা এসএস ব্র্যান্ডের ব্যাটটিই এবার তুলতে যাচ্ছেন নিলামে। এ প্রসঙ্গে নিজের ব্যক্তিগত ফেসবুকে ২০ বছর বয়সী এই ব্যাটসম্যান লিখেন, ‘আমার সংক্ষিপ্ত ক্যারিয়ারে এখনো পর্যন্ত সেরা অর্জন ভারতের বিপক্ষে নাগপুরে ৮১ রানের ইনিংস। যেটি এসেছে এই ব্যাট থেকে। করোনায় আক্রান্তদের সেবায় এবার এই ব্যাটটি আমি তুলছি নিলামে । এখান থেকে পাওয়া পুরো অর্থই ব্যয় হবে চলমান মহামারীতে ক্ষতিগ্রস্তদের জন্য। তাই সবার কাছে আবেদন বেশি বিড করে বেশি দামে ব্যাটটা কেনার জন্য। মানুষ মানুষের জন্য।’

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর