কুমিল্লায় করোনা আক্রান্ত আরও এক ব্যক্তি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার ব্রাহ্মণপাড়া উপজেলার ওই ব্যাক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসার পর তিনি পালিয়ে যান। উপজেলা প্রশাসনের লোকজন তার বাড়িতে গিয়ে তাকে পাননি। এর আগে জেলার মুরাদনগর উপজেলার আরও এক রোগী পালিয়ে যায়।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসনাত মোঃ মহিউদ্দিন মুবিন জানান, ২৫ মার্চ চট্টগ্রাম থেকে উপজেলার নাইঘর বড় বাড়ির ওই ব্যাক্তি বাড়িতে আসার খবর পেয়ে ২৬ তারিখ তার নমুনা সংগ্রহ করা হয়।
তার মা জানান, সে ২৬ তারিখ বিকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে গেছে। সে পরিবার নিয়ে চট্টগ্রাম বসবাস করে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম মাহমুদ বলেন, করোনা আক্রান্ত ব্যক্তির বর্তমান অবস্থানের একটি তথ্য আমরা পেয়েছি। তাকে খুঁজে বের করে চিকিৎসার ব্যবস্থা করা হবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস