লালমনিরহাটে ১৯ বছরেও মেলেনি ছাত্রনেতা সোহেল হত্যার বিচার

লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাবেক ক্রিড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় পর্যায়ের ব্যাটমিন্টন খেলোয়াড় আশরাফুল আলম সোহেল ২০০১ সালের পহেলা মে সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারান।

জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী বলেন ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপি জোটের সন্ত্রাসী হামলায় নির্মমভাবে হত্যা করা হয় মরহুম আশরাফুল আলম সোহেল ভাইকে।জেলা ছাত্রলীগ বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে এবং দ্রুত বিচারের দাবী জানাচ্ছে।

ছাত্রলীগের সাধারণ কর্মীরা বলেন তৎকালীন সময়ে তুখোড় ছাত্রনেতা সোহেলকে সন্ত্রাসীরা নির্মম ভাবে হত্যা করলেও সোহেল ভাই এর আদর্শ এখনো রয়েছে।আমরা দ্রুত বিচার আশা করছি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর