কোম্পানীগঞ্জে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

দেশে বোরো ধান কাটার মৌসুম চললেও করোনাভাইরাসের কারণে শ্রমিক সংকটে ধান ঘরে তুলতে পারছেন না কৃষকরা। এমন অবস্থায় দেশব্যাপী কৃষকের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে সরকারদলীয় বিভিন্ন সংগঠন।

এরই ধারাবাহিকতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রলীগ কর্মীদের উদ্যোগে কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার মুছাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এক অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দেয় ছাত্রলীগ।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল শাখা ছাত্রলীগের সহ-সম্পাদ আইনুল ইসলাম মাহবুব, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদ আব্দুল্লাহ ফারুক রিগান, উপজেলা ছাত্রলীগের সদস্য মিজানুর রহমান সোহাগ, পাবেল ও ওয়ার্ড সাধারণ সম্পাদক সাগর।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর