ফেসবুকে স্ট্যাটাস দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সুনাম

ফেসবুকে স্ট্যাটাস দেখে সড়ক দুর্ঘটনায় আহত জামালের বাড়িতে ছুটে জান বরগুনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথ।

গতকাল একজন সংবাদ কর্মী ফেসবুকে জামাল হোসেনকে নিয়ে একটি স্ট্যাটাস দেয়। স্ট্যাটাসটি দেখা মাত্রই অ্যাডভোকেট সুনাম দেবনাথ কিছু ফল নিয়ে জামালকে দেখতে তাদের বাড়ি বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়নের ছোট পোটকাখালী ছুটে যায়। জামালের অবস্থা খারাপ দেখে আর্থিক সহায়তা করেন তিনি।

জামাল বরগুনা শহরের কলেজ রোডে একটি টেইলারের দোকান দেয়। বরিশাল বামরাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় জামাল গুরুত্ব আহত হয়ে রাস্তার পাশে পড়ে থাকে।

পরে স্থানীয়রা দেখতে পেয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। জামাল বলেন, আজ আমি বড় অসহায়। দুটি পা দিয়ে কাজ করতে পারছি না। বরগুনা জেলা পরিষদের মালামাল কিনতে গিয়ে আজ আমার পা দুটি হারানোর পথে।

এ বিষয়ে বরগুনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সুনাম দেবনাথ বলেন, আমি বরগুনা একজন সংবাদকর্মীর ফেসবুকে একটি স্ট্যাটাস দেখি। সড়ক দুর্ঘটনায় জামাল হোসেন নামে এক যুবক গুরুতর আহত । দুটি পাই ভেঙে গেছে। দেখেই আমি জামালের খোঁজখবর নেওয়া শুরু করেছি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর